নবীর আইন পরশ-রতন

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

নবীর আইন পরশ-রতন

চিনলি
না মন দিন থাকিতে।

ও রে সুধার লোভে গরল খাইয়া

মলি রে বিষের জ্বালাতে।

ও রে রোজা কর, নামাজ পড়

নূর নবীজীর তরিক ধর

নবীর তরিক না ধরিলে

ঠেকবি
রে রোজ হাসরেতে৷

আবার নৈরা মানুষের কথা

শুনিলে মনে লাগে ব্যথা

তাই লালন বলে, ভাঙ্গবি মাথা

পড়েছ
কাঠ-গোঁয়ারের হাতে।।

————

হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০৬ (সম্ভবত সঞ্চারী স্তবকটি অনুপস্থিত।)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *