
নিদাগেতে দাগ লাগাইল, প্ৰাণবন্ধু কালিয়ায়
প্ৰেমজ্বালায় প্রাণী যায়।।ধু।।
হাটিয়া যাইতে পাড়ার লোকে সদায় মন্দ গাইয়া যায়
এগো লোকের নিন্দন পুষ্প চন্দন অলঙ্কার পরেছি গায়।
কদম ডালে বসিয়া বন্ধে বাঁশিটি বাজাঁইয়া চায়
বাঁশির সুরে প্রাণ হরে উদাসিনী কইল আমায়।
জল ভরিতা গেলা রাধে সোনার নেপুর রাঙা পায়
সৰ্প হইয়া কালিয়ার বাঁশি দংশিল রাধার গায়।
সৰ্পের বিষ ঝরিতে নামে প্রেমের বিষ উজান বায়
ওঝা বৈদ্যের নাইগো সাধ্য ঝারিয়া বিষ নামাইতে পায়।
জল ভরাতে যত সখী ব্ৰজপুরে তারা যায়
আচানক শব্দ শুনায় ত্রিপুন্নিতে বাঁশি বায়।
মানকুল যৌবন জীবন সপিয়াছি তার পায়
দেখিলে জীবন ধরে আমার না দেখিলে প্ৰাণ যায়।
ভাবিয়া রাধারমণ বলে প্রেম করাত বিষম দায়
মনে লয় ভ্রমরা হইয়ে উড়িয়া বসি বন্ধের গায়।
গো/৭ : জলভরিতা… বন্ধের গায়>বিন্ধু আমার হংস রূপে জলেতে ভাসিয়া যায়/আলগা থাকি কালনাগে ছুব মারিল রাঙা পায়/সপের বিষ ঝরিতে নামে, প্রেমের বিষে উজান বায়/ উঝা-বৈদ্যের নাইরে সাধ্য ঝারিয়া সে বিষ লামায়। /এক উঝায় নাড়ে চাড়ে আর উঝায় চায়/ব্বাড়িতে না লামে বিষ ফিরিয়া উজান বায় /ভাইবে রাধারমণ বলে এখন আমার কি উপায়/বিষে অঙ্গ করবার প্রাণ রাখা হইল দায়।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
