পড় গে নামাজ জেনে শুনে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

পড় গে নামাজ জেনে শুনে,

নিয়াত বান্ধ গে মানুষ মক্কা পানে।

মানুষে মানুষ কামনা সিদ্ধি কর বর্তমানে।।

খেলছে খেলা

বিনোদ কালা

এই মানুষের তন-ভুবনে।।

শতদল
কমলে কালার আসন শূন্য সিংহাসনে।।

ও সে চৌদ্দ ভুবন

ফিরায়
নিশান

ঝলক দিচ্ছে নয়ন কোণে।।

মুরশিদের মেহেরে মোহর যার
খুলেছে, সেই তা জানে।।

এবার বলছে লালন,

ঘর ছেড়ে ধন

খুঁজিস কেনে বনে বনে৷।

————

৩১৭. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ১৪০; লালন-গীতিকা, পৃ. ১৯৯****

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *