পথ চলিতে যদি চকিতে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বারোয়াঁ-মিশ্র কাহারবা

পথ চলিতে যদি চকিতে

কভু দেখা হয়, পরান-প্রিয়!

চাহিতে যেমন আগের দিনে

তেমনই মদির-চোখে চাহিয়ো॥

যদি গো সেদিন চোখে আসে জল,

লুকাতে সে-জল করিয়ো না ছল,

যে প্রিয়-নামে ডাকিতে মোরে

সে-নাম ধরে বারেক ডাকিয়ো॥

তোমার বঁধু পাশে যদি রয়,

মোর-ও প্রিয় সে, করিয়ো না ভয়,

কহিব তারে, ‘আমার প্রিয়ারে

আমারও অধিক ভালোবাসিয়ো’।

বিরহ-বিধুর মোরে হেরিয়া

ব্যথা যদি পাও, যাব সরিয়া,

রব না হয়ে পথের কাঁটা,

মাগিব এ বর – মোরে ভুলিয়ো॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *