পরাণ বঁধুকে স্বপনে দেখিনু বসিয়া শিয়র পাশে

চণ্ডীদাস

1 min read September 17, 2026

পরাণ বঁধুকে, স্বপনে দেখিনু,

বসিয়া শিয়র পাশে।

নাসার বেশর, পরশ করিয়া,

ঈষৎ মধুর হাসে।।

পিঙল বরণ, বসন খানি,

মুখানি আমার মুছে।

শিথান হইতে, মাথাটী বাহুতে,

রাখিয়া শুতল কাছে।।

মুখে মুখ দিয়া, সমান হইয়া

বঁধুয়া করল কোলে।

চরণ উপরে, চরণ পসারি,

পরাণ পাইনু বোলে।।

অঙ্গ পরিমল, সুগন্ধি চন্দন,

কুঙ্কুম কস্তূরী পারা।

পরশ করিতে, রস উপজিল,

জাগিয়া হইনু হারা।।

কপোত পাখীরে, চকিতে বাঁটুল,

বাজিলে যেমন হয়।

চণ্ডীদাস কহে, এমতি হইলে,

আর কি পরাণ রয়।।

————–

সম্ভোগ মিলন ।। বিভাস ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *