
পানের আগা গোড়া আগারে মধ্যখানে ঢাকারে
সেই পান পাঠাইয়া দেও কইন্যার মায়ের কাছেরে
পান খাইয়া দেও কান বিয়ের কবুলরে।
কি-বা পান খাইয়ামরে কি-বা দিবাম কবুলরে
আমার খেইলের ঝি-ধন খেইলে মইজ্যা রইছেরে।
পানের আগা গোড়া আগারে মধ্যখানে ঢাকারে
সেই পান খাইয়া দেও কান বিয়ের কবুলরে।
কি-বা পান খাইয়ামরে কি-বা দিবাম কবুলরে
আমার দুধের শিশু দুধে মইজ্যা রইছেরে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
