পাপ পরাণে কত সহিবেক জ্বালা

চণ্ডীদাস

1 min read September 17, 2026

পাপ পরাণে কত সহিবেক জ্বালা!

শিশুকালে মরি গেলে হইত যে ভালা।।

এ জ্বালা জঞ্জাল সই তবে সে পরিহরি।

ছেদন করিয়া দেও পিরীতের ডরি।।

তেমতি নহিলে, যার এমতি ব্যভার।

কলঙ্ক-কলসী লৈয়া ভাসিব পাথার।।

চণ্ডীদাস কহে ইহা বাশুলী কৃপায়।

পিরীতি লাগিয়া কেন ভাসিবে দরিয়ায়।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। সুহই ।।

পরিহরি – ভুলিতে পারি। ডরি – দড়ী। দরিয়ায় – সমুদ্রে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *