পিরিত কেন বাড়াইলে শ্যাম তুমি যদি যাবার হয়

নাঈম মিয়া

1 min read September 17, 2026

পিরিত কেন বাড়াইলে শ্যাম তুমি
যদি যাবার হয়
কেন নাহি করো মোরে রে
তোমার চরণদ্বয় রে – বন্ধু।।

না পুরাইলা বাসনা রে আমার
আমি লজ্জিতময়
পাড়ার লোকে দেখলে কহে
আমি কলঙ্কময় রে- বন্ধু।।

মরম জ্বালা নারী প্রাণে
সহিবার তো নয়
তবু সহি দিবারাতি
জ্বালা ছলনাময় রে – বন্ধু।।

গৃহে আমার ছয়জন বাদি
ভীষণ জ্বালা হয়
তাদের জ্বালায় ক্লান্ত আমি
হৃদয়ে না সয় রে- বন্ধু।।

আমি তো থাকতে পারবো না
একা গৃহে মোর
যদি তুমি যেতে চাও
বুকেতে তীর দেও রে- বন্ধু।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
কেমনে মনে লয়
এতো জ্বালায় রেখে আমায়
দূর কেমনে প্রাণ রয় রে- বন্ধু।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *