
পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
পিরিতে করিলে কলঙ্কিনী আনি ঘরের বধু বাইরে আইলাম
সারমর্ম না জানি।।ধু।।
ঘরের বধু বারে আনলো দিয়া প্রলোভনী
পিরিতে এমন কলঙ্ক আগে তো না জানি।।
ঘরের বাইর করিয়া মোরে ঠগায় গুণোমণি
ঘর ছাড়াইয়া বারে আনি কইলো বিবাগিনী
কুল ছাড়িলাম আখিঠারে প্ৰেম বিলাইবো জানি
প্ৰেম দিল না প্ৰেম ছাড়াইলো কইলো কলঙ্কিনী।
এমন করিবো মোরে আগে তো না জানি
মান ছাড়াইয়া পলাই গেলো করিয়া অপমানী।
এখন আমি কোথায় যাই নিলয়ে না জানি
আগে না জানিলাম অতো করবো বিনোবানী।
আগে যদি জনিতাম ঘটাইবো লারাজানি
আমি তো না বাইরে আইতাম দেখিয়া ঠাওরানী।
ভাবিয়া রাধারমণ বলে অইলাম। কলঙ্কিনী
ঘরে বারে ঠাই নাই গঞ্জে ননদিনী।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
