প্রেমক অঙ্কুর জাত আত ভেল (বিরহকাতরা রাধা)

গোবিন্দদাস কবিরাজ

1 min read September 17, 2026

প্রেমক অঙ্কুর জাত আত ভেল

না ভেল যুগল পলাশা।

প্রতিপদ চাঁদ উদয় যৈছে যামিনী

সুখ-লব ভৈ গেল নৈরাশা।।

সখি হে অব মোহে নিঠুর মাধাই।

অবধি রহল বিছুরাই।। ধ্রু ।।

কো জানে চান্দ চকোরিণী বঞ্চব

মাধবী মধুপ সুজান।

অনুভবি কানু পিরীতি অনুমানিয়ে

নিঘটিত বিহি-নিরমাণ।।

পাপ পরাণ আন নাহি জানত

কানু কানু করি ঝুর।

বিদ্যাপতি কহ নিকরুণ মাধব

গোবিন্দদাস রসপুর।।

— বিদ্যাপতি ও গোবিন্দদাস কবিরাজ

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন গোবিন্দদাস কবিরাজ বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *