প্ৰাণসখীরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

প্ৰাণসখীরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে।।
বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে
এগো নাম ধরিয়া বাজায় বাঁশি তারে আনিয়া দে।
অষ্ট আঙ্গুলে বাঁশের বাঁশি ঘর কোঠাকোঠা
এগো নাম ধরিয়া বাজায় বাঁশি কলঙ্কিনী রাধা।।
কোন ঝাড়ের বাঁশি ঝড়ের লাগাল পাই
জড়েপেড়ে উগারিয়া সায়রে ভাসাই।।
ভাইবে রাধারমণ বলে শুন ধনী রাই
জলে গেলে হইব দেখা ঠাকুর কানাই।।

পাঠান্তর এগো..: কানাই > মাথার বেণীবদল দিব তারে আনিয়া দে,/ বংশী নয় গো কালভুজঙ্গ বংশী, লরাধারী / এমন নির্লজ্জ বাঁশি তরলবাঁশের আগা / কেমনে জানিয়াছ বাঁশি আমার নাম রাধা / রাধা রাধা বলে বাঁশি বাঁশী আমার কুলবাঁশি/ দারুণ বাঁশির সুরে মাইল জাতিকুল / ভাইবে রাধারমণ বলে শুন গো সখী সকলে / বাঁশের বংশ করমু বিনাশ যে কোনো কৌশলে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *