প্ৰেম করি মাইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

প্ৰেম করি মাইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়।।
বুঝিতে না পারি তার রীতি নীতি ধারা
প্ৰেমফাসি গলায় দিয়া আলগা থাকি মারিলায়।
আমি তো অবলা নারী কত জ্বালা সইতে পারি
প্ৰেম জ্বালায় জ্বলিয়া মারি অন্তর কালো তার দায়।
কত আর জ্বালাইবে মোরে ভস্ম হইলাম জ্বলে পুড়ে
কি লাভ মোরে ভস্ময় করে নামেতে কলঙ্ক লাগায়।
সবে জানে। দয়াল তুমি কী দোষ করিলাম আমি
তবে কেন সোনা বন্ধু অভাগীরে জ্বালারায়।
চিরজীবী তুমি কালা গলে পারছি তোর প্ৰেমমালা
জ্বালা সইয়া জীবন গেলো। আর কতকাল জ্বালাইবায়।
জীবনে মরণে তুমি পিছা না ছাড়িমু আমি
দেখি তোমায় পাই নি নামী আমি কালিয়া বন্ধু শ্যামরায়।
ভাবিয়া রাধারমণ বলে জীবন গেল প্ৰেম জ্বালায়
জিতে না পাইছি যদি মইলে পাইমু শ্যামরায়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *