প্ৰেমরসের ফুলবাগানে সঙ্গোপনে কুসুমকলি ফুটিয়াছে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

(তাল-খেমটা, লোগ–মনোহর সাই)

প্ৰেমরসের ফুলবাগানে সঙ্গোপনে কুসুমকলি ফুটিয়াছে।।ধু।।
কমলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে খুঁজতে আছে।
যে ফুল নহে বাসি দিবানিশি সৌরভে ভুবন মাতিয়াছে।।১।।
কমলের মূল সূত্ৰধর রসিক কারিগর রসের কমল গঠিয়াছে
রসের নাই পারাপার শুকনায় সাতার অনুরাগের বাতি
জ্বলতে আছে।।২।।
গিরি গুহার অন্তরালে বিদ্যুৎ খেলে চান্দের উপর
চান্দ শোভিয়াছে
রাধারমণের কথা হৃদয় গাথা আটচল্লিশ চান্দ ফুলের কাছে।।৩।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *