পড়েনা চোখের পলক

1 min read May 28, 2020

পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাবে পারবেনাকো

কাজল কালো ঐ দুটি চোখ
ও চোখে যাদু আছে
চোখের আড়াল হতে গেলেই
পড়ে যাই চোখের কাছে
গোলাপ রাঙা ঠোঁটে তোমার
মায়াবী মধুর হাসি
একটু হেসেই পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি
সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো

রেশমনরম তোমার চুলে
একটু শীতল বাতাস
পাগল এ মন পাবার আশায়
করছে যেন হুতাশ
পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার
অঙ্গে সোনার গতিক
একেই বলে অপরূপা
অপূর্ব রূপবতী
তোমায় নিয়ে অনেক বিপদ
এবুকের মাঝে থাকে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *