ফাঁকি দিবে কি আমারে, ও মা ভেবেছ কি তুমি

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

ফাঁকি দিবে কি আমারে, ও মা ভেবেছ কি তুমি?
আমি সিদ্ধ-সেবায় বদ্ধ আছি, অসিদ্ধ কে করে?
জান ভাল সারতে পরে, না জান মা আপ্ত সারে।
আমি মূল ধ’রে টান দিব যখন, থাকবে কেমন করে?
ঐ পদে জোর ক’রে ফিরি, থাকি জোরে জোরে
জানি মুক্ত হওয়া সহজ কথা, আর কি দিবে মোরে।
প্রসাদ বলে, হৃদ্-কমলে বেঁধেছি তোমারে।
তুমি ছাড়াও দেখি, পার কেমন রামপ্রসাদের গিরে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *