ফুলের কানে ভ্রমর এসে চুপিচুপি বলে যায়

মোহাম্মদ মনিরুজ্জামান

Lyricist: মোহাম্মদ মনিরুজ্জামান, Composer: রবীন ঘোষ, 1 min read September 17, 2026

ফুলের কানে ভ্রমর এসে চুপিচুপি বলে যায়
তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায় ॥

এসেছ আমার প্রাণে গানের মালা হাতে
চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে
ফুলের সুরভি হয়ে ভালোবেসে যেতে ॥

বকুল ঝরানো পথে জীবনে তুমি এলে
তোমার পরশে যেন ভুবন ভরে দিলে
মুগ্ধ আবেশে দেখি দুটি হিয়া দোলে ॥

পীচ ঢালা পথ (২৪ এপ্রিল ১৯৭০)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি মোহাম্মদ মনিরুজ্জামান শাহনাজ রহমতউল্লাহ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *