বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে সকরুণ সুরে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বন-কুন্তলা-তেতালা

বন-কুন্তল এলায়ে

বন-শবরী ঝুরে

সকরুণ সুরে।

বিষাদিত ছায়া তার

চৈতালি সন্ধ্যায়

চাঁদের মুকুরে।।

চপলতা বিসরি’ যেন বন-যৌবন

বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন,

তোলে না ঝঙ্কার আর

ঝরা পাতার

মর্মর নূপুর।।

যে কুহু কুহরিত মধুর পঞ্চমে

বিভোর ভাবে,

ভগ্ন কন্ঠে তার থেমে যায় সুর

করুণ রেখাবে।

কোন বন-শিকারির অকরুণ তীর

আলো হরে নিল ওই উজল অাঁখির;

ফেলে-যাওয়া বাঁশি তার অঞ্চলে লুকায়ে–

গিরি-দরী-পান্তরে খোঁজে সে নিঠুরে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *