বন্ধু তোমার আসার আশাতে

তপন সিংহ

Movie: এখনই Lyricist: তপন সিংহ 1 min read September 17, 2026

বন্ধু তোমার আসার আশাতে

বসে আছি সাঁঝ রাতে

রাত হল শেষ প্রভাতে

তবু তোমার দেখা হল না, হল না |

বন্ধু মাঝ দরিয়ায় দাঁড় টানি

একূল ওকূল না জানি

হালে আমি পাই না পানি

তবু তোমার দয়া হল না, হল না |

তাইরে নাইরে তাইরে নাই

তাইরে নাইরে তাইরে নাই

তাইরে নাইরে তাইরে নাই

তাইরে নাইরে তাইরে নাই |

তুমি ডুব দিয়েছ অতলে

আমার জীবন করে বিফলে

এখন ভেসে বেড়াই দেশে দেশে ভাসি নয়ন জলে |

ছিল যে আকাশেরই চাঁদ

দেখি সে মরণেরই ফাঁদ

আমার সুখে সাধল বাঁধ বন্ধু

তবু আমার সুখে সাধল বাঁধ বন্ধু

তবু আমার মরণ হল না, হল না, হল না হল না—-

তাইরে নাইরে তাইরে নাই

তাইরে নাইরে তাইরে নাই

তাইরে নাইরে তাইরে নাই

তাইরে নাইরে তাইরে নাই |

আমি টানি দাঁড় এপারে

পাল তুলে দিই ওপারে

এখন এপার ওপার ওপার এপার হল একাকার |

বুঝি, শুনি বাঁশি কার

জানি যাওয়া হবে সার

ভাবি যাব কাছে তার, বন্ধু

তবু আমার যাওয়া হল না, হল না, হল না, হল না |

——————

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি তপন সিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *