
বলো সখি প্রাণপাখি
কোন দেশে রইল
এ জীবনে ভুলিবে না
আমারে কইল ॥
প্রেম করে গেল ছাড়িয়া
মন-প্রাণ নিল কাড়িয়া
আমারে প্রাণে মারিয়া
কার সঙ্গ লইল ॥
লাগলো গলে প্রেমের ফাঁসি
জগতে রইল হাসি
করে আমায় কুলবিনাশী
নিদারুণ হইল ॥
আশায় জীবন হলো গত
আশা পূর্ণ হইল না তো
প্রেম করিয়া আবদুল করিম
কত দুঃখ সইল ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
