বাও নাই বাতাসও নাই দামান চৌদল কেনে ই’লে

বাংলা গান

1 min read September 17, 2026

বাও নাই বাতাসও নাই দামান চৌদল কেনে ই’লে১

লাখ টেকার মতির ঝাঝর বা দামান চৌদলের উপরে।

মাইজী বারাইয়া নিষেধ করৈন বাচা না যাইও পূর্বদিকে

পূর্বের ডাকুনীয়ে পাইলে বাচা রাখিব তোমারে।

কাইরা২ নিব হাতের বাঁশি বা দামান ছিরব৩
গলার মালা।

চাচীজী বারাইয়া নিষেধ করৈন বাচা না যাইও দক্ষিণদিকে

দক্ষিণের যুগিনীয়ে পাইলে বাচা রাখিব তোমারে

কাইরা২ নিব হাতের বাঁশি বা দামান ছিরব৩
গলার মালা।

ভৈনে বারাইয়া নিষেধ করৈন, ভইধন না যাইও উত্তরে

উত্তরের ভুতে পাইলে রাখিব তোমারে

কাইরা২ নিব হাতের বাঁশি বা দামান ছিরব৩
গলার মালা।

রাত্রি প্রভাত অ’ইলে৪ আইও মাইজীর কুলে৫

১. ই’লে = হিলে

২. কাইরা = কাইড়া, কেড়ে

৩. ছিরব = ছিড়বে

৪. অ’ইলে = হইলে

৫. কুলে = কোলে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *