
বারবার শতবার বলো তুমি যতোবার
মন তো ভরে না কিছুতেই
ভালোবাসি ভালোবাসি বলো সারাক্ষণ
জীবন ফুরাবে তবু ভরবে না মন ।।
স্বপ্ন হয়ে ছিলে আমারই বুকে
আমারই প্রেমের গানে আমারই সুখে
তোমারই হবো বলে জন্ম আমার
তোমাকে ছাড়া কিছু বুঝি না তো আর
এমনি কথা দিয়ে আমার হৃদয় নিয়ে
হলে তুমি প্রাণেরই আপন ।।
প্রেম তো কোনোদিনই ফুরাবার নয়
কেন যে মরণ আসে কেন যেতে হয়
এ বুকে আড়াল করে রাখবো তোমায়
মরণ এলেও যেন ফিরে চলে যায়
এমনি বুকের পরে জনম জনম ধরে
দিয়ো ভালোবাসারই বাঁধন ।।
*
গান – বারবার শতবার বলো তুমি যতোবার
লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
