বাহির হইয়া শুন সজনী, ঐ করে কোকিলায় ধ্বনি

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

বাহির হইয়া শুন সজনী, ঐ করে কোকিলায় ধ্বনি
ডালে বসে কোকিলা পাখী, কুহু কুহু রব শুনি
আমার বন্ধু না আইল কুঞ্জে পোহাইল রজনী
গাঁথিয়া বনফুলের মালা মালা হইল দ্বিগুণ জ্বালা
আমার সাধ ছিল ফুলে ফুলে সাজাইতাম রসিকমণি।
ভাইবে রাধারমণ বলে আসবে বন্ধু নিশা কালে
আমার প্রাণবন্ধু আসিলে কুঞ্জে আমি হইতাম যৈবনদানী।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *