বিয়ার লাগছে উৎপত্তি, ছাবাল দামান্দে করইন খেতি

বাংলা গান

1 min read September 17, 2026

বিয়ার লাগছে উৎপত্তি, ছাবাল দামান্দে করইন খেতি

ওবা দামান্দ মেতির বাগানে ঢাল পানি।

যখন মেতি ছাড়ল জড়, দামান্দে লইলা ঘর

ওবা দামান্দ মেতির বাগানে ঢাল পানি।

যখন মেতি ছাড়ল ডাল, দামান্দ হইলা মাকাল

ওবা দামান্দ মেতির বাগানে ঢাল পানি।

যখন মেতি ছাড়ল পাতা, দামান্দ হইলা বেভুতা

ওবা দামান্দ মেতির বাগানে ঢাল পানি।

যখন মেতি ধরল ফুল, দামান্দ হইলা ব্যাকুল

ওবা দামান্দ মেতির বাগানে ঢাল পানি।

যখন মেতি ধরল ফল, দামান্দে লইলা ঘর

ওবা দামান্দ মেতির বাগানে ঢাল পানি।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *