বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

ভূপেন হাজারিকা

1 min read September 17, 2026

বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

. ও গঙ্গা তুমি বইছো কেন ?

নৈতিকতার স্খলন দেখেও

মানবতার পতন দেখেও

. নিঃশব্দ অলসভাবে বইছো কেন ?

জ্ঞান-বিহীন নিরক্ষরের, খাদ্যবিহীন নাগরিকের

নেতৃত্বহীনতায় নীরব কেন ?

সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষজনেরে

সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলোনা কেন ?

ব্যক্তি যদি ব্যক্তিকেন্দ্রিক

সমষ্টি যদি ব্যক্তিত্বরহিত

তবে, শিথিল সমাজকে ভাঙো না কেন ?

স্রোতস্বতী কেন নাহি ও

তুমি নিশ্টয় জাহ্নবী নও

তা হলে প্রেরণা দাও না কেন ?

উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের শরশয্যাকে আলিঙ্গন করা

লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন ?

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – ভূপেন হাজারিকা

শিল্পী – রুমা গুহঠাকুরতার পরিচালনায় ক্যালকাটা ইউথ কয়্যার এবং পরে ভূপেন হাজারিকা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক বাংলা ছায়াছবি ভূপেন হাজারিকা রুমা গুহঠাকুরতা শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *