
ব্যারিকেড বেয়নেট বেড়াজাল
পাকে পাকে তড়পায় সমকাল
মারীভয় সংশয় ত্রাসে
অতিকায় অজগর গ্রাসে
মানুষের কলিজা
ছেঁড়ে খোঁড়ে খাবলায়
খাবলায় নরপাল।
ঘুম নয় এই খাঁটি ক্রান্তি
ভাঙো ভাই খোঁয়ারির ক্লান্তি
হালখাতা বৈশাখে
শিস দেয় সৈনিক হরিয়াল।।
দুর্বার বন্যার তোড়জোড়
মুখরিত করে এই রাঙা ভোর
নায়ে ঠেলা মারো হেঁই এইবার
তোলো পাল তোলো পাল ধরো হাল।।
কড়া হাতে ধরে আছি কবিতার
হাতিয়ার কলমের তলোয়ার
সংগ্রামী ব্যালাডে
ডাক দেয় কমরেড কবিয়াল।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
