ভয়

নচিকেতা

1 min read September 17, 2026

ডাইনে বাঁয়ে, গঞ্জে গাঁয়ে,

পুরানো অথবা নতুন অধ্যায়ে,

বিশৃংখলা যতই বাড়ুক,

গণতন্ত্র রাষ্ট্র যন্ত্র দুচোখ বুজে রয়,

ভ’হয় ! ভ’হয় ! ভ’হয় ! ভয় !

পাছে ভোট নষ্ট হয়।

পড়াশুনা আর ভাবনা চিন্তা,

নাচছে শীকেয় – তা ধিন্ ধিন্ তা !

বিরাশি প্রহর সংকীর্তন,

মাইকে প্রবল চিত্কার।

রাষ্ট্র হেসে বলেন –

এ যে গণতান্ত্রিক অধিকার।

শব্ দ দূশণ প্রতিকার,

সে তো বিজ্ঞাপনের কথা

ভবিষ্তের কথায় নেই কারোর মাথাব্যথা।

আসলে, হাজারটা লোক, হোতাদের ভোট,

রয়েছে ধর্ম ময়।

ভ’হয় ! ভ’হয় ! ভ’হয় ! ভয় !

পাছে ভোট নষ্ট হয়।

শহরের এক কোণে বেড়ে চলে

অন্ধকারের চক্র,

সমীজ-বিরোধী, মাস্তান, ফোড়ে,

একতা ওদের অস্ত্র।

ওদেরই তো দেখি ভোটের সময়,

নানান রঙের রাঙানো জামায়,

রাষ্ট্র তখন প্রাণপনে ভোলে

ওদের পরিচয়।

তাই ভয় ! ভয় ! ভহ’য় ! ভয় !

পাছে ভোট নষ্ট হয়।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক নচিকেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *