ভারতবর্ষ : সূর্যের এক নাম

শিবদাস বন্দ্যোপাধ্যায়

1 min read September 17, 2026

ভারতবর্ষ : সূর্যের এক নাম

. আমরা রয়েছি সেই সূর্যের দেশে

লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম

. গঙ্গা যমুনা ভাগিরথী যেথা মেশে ||

ভারতবর্ষ : মানবতার এক নাম

. মানুষের লাগি মানুষের ভালবাসা

প্রেমের জোয়ারে এ-ভারত ভাসমান

. যুগে যুগে তাই বিশ্বের যাওয়া-আসা

সব তীর্থের আঁকা-বাঁকা পথ ঘুরে

. প্রেমের তীর্থ ভারততীর্থে মেশে ||

ভারতবর্ষ : সাম্যের এক নাম

. অস্পৃশ্যতা হিংসা ও দ্বেষ ভুলে

কন্ঠে সবার একতার জয়গান

. ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে

দেবতা এ-দেশে মানুষ হয়েছি জানি

. মানুষকে দেখি গণ দেবতার বেশে ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – ওয়াই এস্ মুলকি

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *