
ভুলে ভুলে আজ ভুলময় ।
ভুলের লতায় বাতাসের ভুলে
ফুলে ফুলে হোক ফুলময় ।
আনন্দ-ঢেউ ভুলের সাগরে
উছলিয়া হোক কূলময় ।।
এই গানটি “চিরকুমার-সভা” গ্রন্থে আছে।
“ভুলে ভুলে আজ ভুলময়” গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যা “চিরকুমার সভা” নাটকের একটি গান। এই গানটি ১৩০৮ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে চতুর্দশ পরিচ্ছেদের সাথে প্রকাশিত হয়েছিল। গানটির রচনাকাল ১৩০৭ বঙ্গাব্দ।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
