ভেবেছিলাম রঙে দিন যাবেরে সুজন নাইয়া

উকিল মুন্সি

1 min read September 17, 2026

ভেবেছিলাম রঙে দিন যাবেরে সুজন নাইয়া

ভেবেছিলাম রঙে দিন যাবে রে।।

আমি কুক্ষণে বাড়াইলাম পাও, খেয়া ঘাটে নাইরে নাও

আরে ও নাইয়ারে নাইয়া।

খেয়ানীরে খাইল জঙ্গলার বাঘে রে।।

যে আমারে করিবে পাড় ; তারে দিব গলার হাড় রে

আরে ও নাইয়ারে নাইয়া।

আরো দিব লাখের যৌবনরে রে।।

তুমি তো সুজনের নাইয়া, আমি তো গোয়ালের মাইয়া

আরে ও নাইয়ারে নাইয়া।

নষ্ট করিলে দধির ভান্ড ছুঁইয়ারে রে।।

আশা নদীর কূলে বইয়া, কান্দে উকিল পন্থ পানে চাহিয়া রে

আরে ও নাইয়ারে নাইয়া।

মথুরার সময় গেল বইয়ারে রে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান উকিল মুন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *