মইলাম বন্ধু তোর পিরিতের দায় পিরিতে কলঙ্ক রইলো

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

মইলাম বন্ধু তোর পিরিতের দায় পিরিতে কলঙ্ক রইলো
পিরিতে না ভুলা যায়।।ধূয়া।।
মনে যারে লাগে ভালো সে কিবা সাদাকালো
চউখে আন্ধি লাগিয়া গেলো কলঙ্ক রাখিল মাথায়।
প্রেমের প্রেমিক হইয়া তোর পানে রইলাম চাইয়া
একে তুমি দিছো কইয়া প্রেমিক আইলে একদিন পাইবায়।
পিরিতের শেল যার বুকে দিনরজনী যায় তার দুকে
তোমারে পাইলে বুকে আনন্দে থাকিতাম সদায়।
সদায় থাকিতাম সুখে ভাল ভাল বলতে লোকে।
সুখী হইতাম দুই লোকে খ্যাতি রইতো দুনিয়ায়।
ভাবিয়া রাধারমণ বলে কুপ্রেমে দিন যায় চলে
সুপিরিত কোথায় মিলে ভাবতে ভাবতে জীবন যায়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *