মঞ্জু বিকচকুসুমপুঞ্জ মধুপ শবদ গুঞ্জগুঞ্জ

জগদানন্দ ঠাকুর

1 min read September 17, 2026

মঞ্জু বিকচকুসুমপুঞ্জ

মধুপ শবদ গুঞ্জগুঞ্জ

কুঞ্জরগতি-গঞ্জি গমন

মঞ্জুল কুলনারী।

ঘনগঞ্জন চিকুরপুঞ্জ

মানতীফুলমালে রঞ্জ

অঞ্জনযুত কঞ্জনয়নী

খঞ্জনগতি-হারি।।

কাঞ্চনরুচি রুচির অঙ্গ

অঙ্গে অঙ্গে ভরু অনঙ্গ

কিঙ্কিণী করকঙ্কণ মৃদু

ঝঙ্কৃত মনোহারী।

নাচত যুগ ভুরু-ভুজঙ্গ

কালিদমনদমন রঙ্গ

সঙ্গিনী সব রঙ্গে পহিরে

রঙ্গিন নীলশারী।।

দশন কুন্দকুসুমনিন্দু

বদন জিতল শরদ-ইন্দু

বিন্দু বিন্দু ছরমে ঘরমে

প্রেমসিন্ধু প্যারী।।

ললিতাধরে মিলিত হাস

দেহদীপতি তিমিত নাশ

নিরখি রূপ রসিক ভূপ

ভুলল গিরিধারী।।

অমরাবতী-যুবকিবৃন্দ

হেরি হেরি রূপ পড়ল ধন্দ

মন্দমন্দ-হসনা নন্দ-

নন্দনসুখকারি।।

মণিমাণিক নখ বিরাজ

কনকনূপুর মধুর বাজ

জগদানন্দ থলজলরূপ-

চরণক বলিহারি।।

——————————

রাসাভিসারিণী রাধা ।। জগদানন্দ ঠাকুর ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন জগদানন্দ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *