মধু ঋতু মধুকর পাঁতি

বিদ্যাপতি

1 min read September 17, 2026

মধু ঋতু, মধুকর পাঁতি;

মধুর-কুসুম-মধু-মাতি।

মধুর বৃন্দাবন মাঝ,

মধুর মধুর রসরাজ।

মধুর-যুবতীগণ-সঙ্গ

মধুর মধুর রস রঙ্গ।

মধুর যন্ত্র সুরসাল,

মধুর মধুর করতাল।

মধুর নটন-গতিভঙ্গ,

মধুর নটনী-নট-রঙ্গ।

মধুর মধুর রস গান,

মধুর বিদ্যাপতি ভান।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *