
মধুর মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে।।
নিভৃতবাসিনী বীণাপাণি
অমৃতমুরতিমতী বাণী
হিরণকিরণ ছবিখানি
পরানের কোথা সে বিরাজে।।
মধুঋতু জাগে দিবানিশি
পিককুহরিত দিশি দিশি।
মানসমধুপ পদতলে
মুরছি পড়িছে পরিমলে।
এসো দেবী, এসো এ আলোকে
একবার তোরে হেরি চোখে
গোপনে থেকো না
মনোলোকে ছায়াময় মায়াময় সাজে॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
