
মন আমার ছোট্ট তরী
প্রেমের সাগর দিতে পারি লাজেরই নোঙ্গর
ছিড়ে যেতে চায় রে সুখের বাসরে।।
যে চোখে ছিল স্বপন
সে চোখেই ভীরু কাঁপন আনে শিহরন
ও আধারের পিদীম জ্বেলে
হৃদয়ের সুধা ঢেলে হবো বিসর্জন
আজ আবার নতুন করে বাঁচার স্বাদ জাগে
সুখের বাসরে আমার সুখের বাসরে।।
ফাগুনের নিঝুম দ্বীপে মন চায় হারিয়ে যেতে ***
ও শরমের আঁচল পেতে
নতুন প্রানের জন্ম দিতে এ নিশি ভোরে
সকালের সূর্য দেখে লজ্জা পাব যে
সুখের বাসরে, আমার সুখের বাসরে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
