মন আমার লজ্জা কি তোর নাই

সায়ান

1 min read May 26, 2020
 শিল্পী : সায়ান
গীতিকার : সায়ান
ধরণ : বিবিধ
অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো
সুরকার : সায়ান
প্রথম প্রকাশ : পাওয়া যায়নি

মন আমার লজ্জা কি তোর নাই,
বারে বারে কাঁদিস বুঝি তাই ?
মন আমার… ওরে মন… একবার মন দিয়ে শোন্
তুই যদি এমন করিস… আমি কোথায় যাই

মন চল নির্বাসনে যাই
তুই আর আমি চল পালাই
ওরে মন… আমার মন… চল্
দু’জনে সব ভুলে যাই

তুই ছাড়া মন কারে আর মনের কথা কই
আমি ঠিক যেথায় আছি সেথায় পড়ে রই
একা তুই একলা বুঝি আমিও কি নই
ভাঙ্গা-ঘুম আমার ভাগেও পড়েছে নিশ্চয়ই

তোর চেয়ে আমার কি আর দুঃখ কিছু কম
কতো আর ঢাকবো রে তোর কান্না বেশরম
এদিকে যখন তখন জীবন পাঠায় ডাক
সে সময় একটুখানি ঘাপ্‌টি মেরে থাক

তোরে নিয়ে কি যে করি
বড় লজ্জাতে আজ মরি
কেন তুই মেঘ্লা করিস আমার সকল কাজ?
আমি দু’হাত জড়ো করে
বলি বেহায়া মন তোরে

দে না মন বাঁচতে দে না… নিজেও কিছু বাঁচ
কাহাতক ঝাপসা চোখে পথ চলা আর যায়
আমার এই জীবন যেন কাটতে নাহি চায়
কত দূর কত্তো দূরে ফেরার হ’লি মন
সেখানেও পিছু নিয়ে পৌঁছেছে জীবন

দেবে না কেউ দেবে না কেউ দেবেনা ছাড়
হিসেবের হাত থেকে নেই একটুও নিস্তার
এসবের মধ্যেখানেও তোর এই জ্বালাতন
কি পাষাণ স্বৈরাচারে ভেজাস চোখের কোণ

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali সায়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *