
প্রসাদী সুর – একতালা।
মন কর কি তত্ত্ব তাঁরে।
ওরে উন্মত্ত, আঁধার ঘরে॥
সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত,
অভাবে কি ধর্তে পারে॥
মন অগ্রে শশী বশীভূত কর তোমার শক্তি সারে।
ওরে কোটার ভিতর চোর-কুঠরী,
ভোর হলে সে লুকাবে রে॥
ষড়্দর্শনে দর্শন পেলে না, আগম-নিগম-তন্ত্রসারে।
সে যে ভক্তি-রসের রসিক,
সদানন্দে বিরাজ করে পুরে॥
সে ভাব লোভে পরম যোগী, যোগ করে যুগযুগান্তরে।
হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বন ধরে॥
প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে।
সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি,
বুঝ রে মন ঠারে ঠোরে॥
প্রসাদী – একতালা
মন কি কর তত্ত্ব তাঁরে।
ওরে উন্মত্ত, আঁধার ঘরে॥
সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত, অভাবে কি ধরতে পারে॥
মন অগ্রে শশী বশীভূত, কর তোমার শক্তি সারে।
ওরে কোঠার ভিতর চোরকুঠারী, ভোর হলে সে লুকাবে রে।
ষড়্দর্শনে দর্শন পেলে না, আগম-নিগম-তন্ত্রসারে।
সে যে ভক্তিরসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে॥
সে ভাবলোভে পরম যোগী যোগ করে যুগযুগান্তরে।
হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে॥
প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে।
সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি বুঝরে মন ঠারেঠোরে॥
মন কর কি তত্ত্ব তারে।
ওরে, উন্মত্ত আঁধার ঘরে॥
সে যে, ভাবের বিষয়, ভাব ব্যতীত, অভাবে, কি
ধর্তে পারে।
মন্ অগ্রে শশী বশীভূত কর তোমার শক্তি সারে॥
ওরে কোটার ভিতর চোর-কুটারি ভোর হোলে
সে লুকাবে রে॥
ষড়দর্শনে দর্শন পেলে না, আগম্ নিগম তন্ত্র ধোরে।
সে যে, ভক্তিরসের রসিক সদানন্দে বিরাজ করে পুরে
সে ভাবলে তো পরম যোগী যোগ করে যুগ-যুগান্তরে।
হোলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে
চুম্বুকে ধরে॥
রামপ্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি
সেটা চাতরে কি ভাংবো হাঁড়ি বুঝরে মন
মন, কি কর তত্ত্ব তারে।
ওরে উন্মত্ত, আঁধার ঘরে॥
সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধর্তে পারে?
মন, অগ্রে শশী1 বশীভূত কর তোমার শক্তি-সারে।
ওরে কোঠার ভিতর চোর-কুঠরী, ভোর হ’লে সে লুকাবে রে॥
ষড়্দর্শনে দর্শন পেলেম না, আগম-নিগম-তন্ত্রসারে।
সে যে ভক্তিরসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে2॥
সে ভাব-লোভে পরম যোগী যোগ করে যুগ-যুগান্তরে।
হ’লে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে॥
প্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে।
সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বুঝ রে মন ঠারে-ঠোরে॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
