
প্রসাদী সুর – একতালা।
মন রে তোর চরণ ধরি।
কালী ব’লে ডাক রে, ওরে ও মন,
তিনি ভবপারের তরী॥
কালী নামটা বড় মিঠা, বল রে দিবা-শর্বরী।
ওরে, যদি কালী করেন কৃপা, তবে কি শমনে ডরি॥
দ্বিজ রামপ্রসাদ বলে, কালী ব’লে যাব তরি।
তিনি তনয় ব’লে দয়া ক’রে তরাবেন এ ভব-বারি॥
প্রসাদী – একতালা
মনরে, তোর চরণ ধরি।
কালী ব’লে ডাকরে ওরে ও মন, তিনি ভবপারের তরি॥
কালীনামটা বড় মিঠা, বলরে দিবা-শর্বরী।
ওরে, যদি কালী করেন কৃপা, তবে কি শমনে ডরি॥
দ্বিজ রামপ্রসাদ বলে কালী ব’লে যাব তরি’।
তিনি তনয় ব’লে দয়া ক’রে তরাবেন এ ভব-বারি॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
