মন রে ভালবাস তাঁরে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা।

মন রে ভালবাস তাঁরে।
যে ভবসিন্ধুপারে তারে॥
এই কর ধার্য কিবা কার্য অসার পসারে॥
ধনে জনে আশা বৃথা, বিস্মৃত সে পূর্বকথা,
তুমি ছিলে কোথা এলে কোথা যাবে কোথাকারে॥
সংসার কেবল কাচ, কুহকে নাচায় নাচ,
মায়াবিনী কোলে আছ প’ড়ে কারাগারে॥
অহঙ্কার দ্বেষ রাগ, অনুকূলে অনুরাগ,
দেহ-রাজ্য দিলে ভাগ বল কি বিচারে॥
যা করেছ চারা কিবা, প্রায় অবসান দিবা,
মণিদ্বীপে ভাব শিবা সদা শিবাগারে॥
প্রসাদ বলে দুর্গানাম, সুধাময় মোক্ষধাম,
জপ কর অবিরাম সুধাও রসনারে॥

প্রসাদী – একতালা

মনরে ভালবাস তাঁরে।
যেজন নে যায় ভবসিন্ধু-পারে॥
এই কর ধার্য কিবা কার্য অসার পসারে॥
ধনজনে আশা বৃথা, বিস্মৃত সে পূর্বকথা,
তুমি ছিলে কোথা এলে কোথা যাবে কোথাকারে
সংসার কেবল কাচ, কুহকে নাচায় নাচ,
মায়াবিনী-কোলে আছ পড়ে কারাগারে॥
অহঙ্কার দ্বেষ রাগ, প্রতিকূলে অনুরাগ,
দেহরাজ্য দিলে ভাগ বল কি বিচারে॥
যা করেছ চারা কিবা, প্রায় অবসান দিবা,
মণিদ্বীপে ভাব শিবা সদাশিবাগারে।
প্রসাদ বলে দুর্গানাম, সুধাময় মোক্ষধাম,
জপ কর অবিরাম সুধাও রসনারে॥

মন ভালবাস তারে। যে ভবসিন্ধু তারে॥
এই কর ধার্য কিবা কার্য অসার পসারে।
ধনে জনে আশা বৃথা, বিস্মৃত যে পূর্বকথা,
তুমি ছিলে কোথা, এলে কোথা, যাবে কোথাকারে
সংসার কেবল কাচ, কুহকে নাচায় নাচ,
মায়াবিনী কোলে আছ পোড়ে কারাগারে।
অহঙ্কার, দ্বেষ, রাগ, প্রতিকূলে অনুরাগ,
দেহরাজ্য দিলে ভাগ বল কি বিচারে॥
যা করেছ চারা কিবা, প্রায় অবসান দিবা,
মণিদ্বীপে ভাব শিবা, সদা শিবাগারে।
প্রসাদ বলে দুর্গা নাম, সুধাময় মোক্ষধাম,
জপ কর অবিরাম, সুধাও রসনারে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *