মনের দুঃখ রইল মনে, আমার এ দেশে দরদি নাই

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

মনের দুঃখ রইল মনে, আমার এ দেশে দরদি নাই,
সই গো বন্ধুরে যদি পাই।।ধু।।
সই গো সই তোমার পিরিাতের জন্য পুড়ে হইলাম ভস্ম ছাঁই,
আন ত কাটারী ছুরি বুক চিরি তোমারে দেখাই।
সই গো সই জন্মিয়া কেন না মরিলাম, বেঁচে আর সাধ নাই,
ক্ষুধা তৃষ্ণা নাই মনেতে চক্ষে আর নিদ্ৰা নাই।
সইগো সই তোমার পিরিতের জন্য ছাড়িলাম বাপ মাই
আমি ডাকি প্রাণবন্ধুরে বন্ধের বুঝি দয়া নাই?
ভাবিয়া রাধারমণ বলে ও দেশে দরদি নাই;
অন্তিমকালে দয়াল গুরু চরণতলে দিও ঠাঁই।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *