মরম-কথা গেল সই মরমে মরে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ইমনকল্যাণ কাওয়ালি

মরম-কথা গেল সই মরমে মরে।

শরম বারণ যেন করিল চরণ ধরে॥

ছল করে কত শত

সে মম রুধিত পথ,

লাজ ভয়ে পলায়েছি

সে ফিরেছে ব্যথাহত,

অনাদরে প্রেম-কুসুম গিয়াছে মরে॥

কত যুগ মোর আশে বসে ছিল পথ পাশে,

কত কথা কত গান জানায়েছে ভালোবাসে,

শেষে অভিমানে নিরাশে গিয়াছে সরে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *