মরি হায় হায় রে গুণগান গাই

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

মরি হায় হায় রে গুণগান গাই
মৌলা বক্স মুন্সি সাহেবের
গুণের সীমা নাই–
মরি হায় হায় রে ॥

ধন্য মৌলা বক্স মুন্সি
উকারগ্রামে বাড়ি
কলির যুগে করে গেলেন
আশ্চর্য ফকিরি—
মরি হায় হায় রে ॥

শরিয়তে পায়বন্দ ছিলেন
মারিফতে রাজা
কীভাবে কী করে গেলেন
যায় না কিছু বোঝা–
মরি হায় হায় রে ॥

ভক্তবৃন্দ আছে যারা
গুণগান করে
উরুস মোবারক হয়
বৎসরে বৎসরে–
মরি হায় হায় রে ॥

চরণেতে জানাই আমি
হাজারো সালাম
বাউল আবদুল করিম যার
চরণের গোলাম–
মরি হায় হায় রে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *