মশারি নাই সুযোগ পাইল নিদারুণ মশায়

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

মশারি নাই সুযোগ পাইল
নিদারুণ মশায়
দুই নয়নে ঘুম আসে না
সারা রাইত ভরা কামড়ায় ॥

নিষেধ করি বারে বারে
মশা তোরা আইছ না ঘরে
তবু আইয়া কানের ধারে
গান গায় হারমুনি বাজায় ॥

পাগলা মশার কামড় খাইয়া
অনেকের হয় ম্যালেরিয়া
কুইনাইন ইনজেকশন লইয়া
দিনরাত্র মাথা ঘোরায় ॥

সারা রাইত মশার কামড়ে
পুয়াপুরি চাইট্টাইয়া মরে ॥

আবদুল করিম চিন্তা করে
কই যাই মশার যন্ত্রণায় ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *