মাঝি নাও ছাইরা দে

আহমেদ ইমতিয়াজ বুলবুল

1 min read September 17, 2026

মাঝি নাও ছাইরা দে

ও মাঝি পাল উড়াইয়া দে

গা-রে মাঝি গা কোন গান।।

একদিন তোর নাও মাঝি

ভাসবে না রে নীল নদীতে রে

সেদিন তোর গান মাঝি

শুনবে না কেউ গাইবে না বলে-

ও মাঝি রে, ও কলের নৌকা কাইরা নিবে সুর।।

যন্ত্রের নাও ধোঁয়া ছাইরা

আঁধার করল নীল আকাশটারে, ও মাঝি রে-

সেদিন তোর নাও মাঝি

শূণ্য হয়ে থাকবে রে পরে-

ও মাঝি রে-

ও চল রে মাঝি যাইরে বহু দূর।।

————–

কথাঃ প্রয়াত এস এম হেদায়েত

সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali দেশাত্মবোধক আহমেদ ইমতিয়াজ বুলবুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *