মানুষ তারে চিন রে ভাইবে দেখ তোর দেহায় মাঝে বিরাজ করে কে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

মানুষ তারে চিন রে ভাইবে দেখ তোর দেহায় মাঝে বিরাজ করে কে?
আট কুঠারী ষোল তালা মধ্যে হীরার দ্বার
দেহার মাঝে গুরু থইয়া শিষ্য হইলায় করে।
বৃন্দাবনে তিনটি কমল একটি কমল সাদা
এক কমলে কৃষ্ণচন্দ্ৰ আর কমলে রাধা
ভাইবে রাধারমণ বলে এইবার এইবার
জপিলে অজপামন্ত্র হইবে নিস্তার।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *