মায়ের এমনি বিচার বটে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা।

মায়ের এম্নি বিচার বটে।
যে জন দিবানিশি দুর্গা বলে, তারি কপালে বিপদ্ ঘটে॥
হুজুরেতে আরজি দিয়ে মা, দাঁড়াইয়ে আছি করপূটে।
কবে আদালত শুনানী হবে মা, নিস্তার পাব এ সঙ্কটে॥
সওয়ালজবাব করব কি মা, বুদ্ধি নাইকো আমার ঘটে।
প্রসাদ বলে শমনভয়ে মা, ইচ্ছা হয় যে পালাই ছুটে।
যেন অন্তিমকালে দুর্গা ব’লে,
প্রাণ ত্যজি জাহ্নবীর তটে॥

প্রসাদী – একতালা

মায়ের এম্নি বিচার বটে।
যেজন দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে॥
হুজুরেতে আরজি দিয়ে মা, দাঁড়াইয়া আছি করপুটে।
কবে আদালত-শুনানি হবে মা, নিস্তার পাব এ সঙ্কটে॥
সওয়াল-জবাব করব কি মা, বুদ্ধি নাইকো আমার ঘটে।
ওমা ভরসা কেবল শিববাক্য ঐক্য বেদাগমে রটে॥
প্রসাদ বলে শমনভয়ে মা, ইচ্ছে হয় পালাই ছুটে।
যেন অন্তিমকালে দুর্গা ব’লে, প্রাণ ত্যজি জাহ্নবীর তটে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *