মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

চৈতি খেমটা

মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়।

রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়॥

তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে,

তার লালসার রং জাগে রাঙা অশোকে।

তার রঙিন নিশান দুলে কৃষ্ণচূড়ায়॥

তার পুষ্পধনু দোলে শিমুল-শাখায়,

তার কামনা কাঁপে গো ভোমরা-পাখায়,

সে খোঁপাতে বেলফুলের মালা জড়ায়॥

সে কুসুমি শাড়ি পরায় নীল-বসনায়,

সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই।

সে শুকনো বুকে ফাগুন-আগুন ধরায়॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *