মুর্শিদ আমার নয়নমণি মুর্শিদ আমার কান্ডারি

নাঈম মিয়া

1 min read September 17, 2026

মুর্শিদ আমার নয়নমণি
মুর্শিদ আমার কান্ডারি
ভববাসে বেঁচে আছি
দয়াল তোমার নাম ধরি।।

এসেছি আমি মাঝ দরিয়ায়
আমি বড় অসহায়
অকূলেতে ভেসে যায়
আমার মানবতরী।।

কত পাপ গুণাহ করেছি
ষড়রিপুর ফান্দে পড়েছি
তনুমনে আমি জ্বলেছি
হয়েছি দিন ভিখারি।।

অকূলে আজ আছও ভেসে
কূল নাই তার কোনো পাশে
মুর্শিদের নাম ধরি শেষে
লহিও উদ্ধার করি।।

আমি আজ বড় অসহায়
সদা নামে ডাকি তোমায়
ঠেকছে শেষে নাঈম পাগলায়
হইছে তোমার চরণধারি।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *