
মেঘ নাই মোর আন্দাইরা রাত্রি নায়ে আটু পানি
কে কে যাইবা দুলা মিয়ার সাথে পিছন নায়ের পানি।
ভাইও যাইব ভাতিজাও যাইব উস্তাদও যাইব সাথে
খবরিয়া খবর গো কয় বালির বাপের আগে।
তুমার বালির জামাই গো আইছে সুরমা নদীর পারে।
থাকউক থাকউক বালির বাপে
থাকউক জামাই সুরমার পারে
আগে লইবাম জাতের বিচার শেষে দিবাম গো বিয়া
আমারও না বাপ ও চাচা জমিদারের বেটা
আমারও না মা ও চাচী পাঠানেরও না বেটী
তাদের ঘরে লইছে জন্ম লেখইয়া পণ্ডিত
তাদের ঘরে লইছে জন্ম কোরান কিতাব খানি।
জষ্টি না আষাঢ় মাসে গাঙ্গে ঢালা পানি
ভাসাইয়া না দিবাম সাধু জায়নামাজের পাটী
ভাসাইয়া না দিবাম সাধু কোরান কিতান খানি
কাতি না অগ্রানও মাসে গাঙ্গে ভাটি পানি
টুকাইয়া না লইলাম সাধু জায়নামাজের পাটী
টুকাইয়া না লইলাম সাধু কোরান কিতাব খানি।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
