মেঘপিয়নের ব্যাগের ভেতর

বাংলা গান

1 min read September 17, 2026

মেঘপিয়নের ব্যাগের ভেতর

মনখারাপের দিস্তা

মন খারাপ হলে কুয়াশা হয়

ব্যাকুল হলে তিস্তা।।

মন খারাপের খবর আসে

বন পাহাড়ের দেশে

চৌকোনা সব বাক্সে

যেথায় যেমন থাক সে

মন খারাপের খবর পড়ে

দারুন ভালোবেসে।

মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে

মেঘপিয়নের পাড়ি

পাকদন্ডি পথ বেয়ে

তার বাগান ঘেরা বাড়ি।

বাগান শেষে সদর দুয়ার

বারান্দাতে আরাম চেয়ার

গালচি পাতা বিছানাতে

ছোট্ট রোদের ফালি

সেথায় এসে মেঘপিয়নের

সমস্ত ব্যাগ খালি।

মেঘপিয়নের ব্যাগের ভেতর

মনখারাপের দিস্তা

মন খারাপ হলে কুয়াশা হয়

ব্যাকুল হলে তিস্তা।

দেয়াল জুড়ে ছোট্ট রোদের

ছায়া বিশাল কায়

নিস্পলকে ব্যাকুল চোখে

তাকিয়ে আছে ঠায়

কিসের অপেক্ষায়।

রোদের ছুরি ছায়ার শরীর

কাটছে অবিরত

রোদের বুকের ভিতর ক্ষত।।

সেই বুকের থেকে

টুপ টুপ টুপ

নীল কুয়াশা ঝড়ে

আর মন খারাপের খবর আসে

আকাশে মেঘ করে

সারা আকাশ জুড়ে।

মেঘপিয়নের ব্যাগের ভেতর

মনখারাপের দিস্তা

মন খারাপ হলে কুয়াশা হয়

ব্যাকুল হলে তিস্তা।

মেঘের দেশে রোদের বাড়ি

পাহাড় কিনারায়

যদি মেঘপিয়নের ডাকে

সেই ছায়ার হদিস থাকে

রোদের ফালি তাকিয়ে থাকে

আকুল আকাঙ্ক্ষায়

কবে মেঘের পিঠে আসবে খবর

বাড়ির বারান্দায়

ছোট্ট বাগানটায়।

—————

ছায়াছবিঃ তিতলি (কলকাতা)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *