মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ব-বাগানে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ব-বাগানে।
এই ফুল বেহেস্তে ফুটিয়াছিল কুদরতি শানে ॥

ঐ ফুল বেহেস্তে ছিল ঐ ফুল দুনিয়ায় আইল
ফেরেস্তা ভুলিয়া গেল ঐ ফুলের ঘ্রাণে ॥

ফুটেছে ফুল নানা বেশে ফুলকে সবাই ভালোবাসে
একটি ফুলের তিনটি রসে খেলে তিনজনে ॥

পুরুষ ভ্রমরা জাতি দেখিয়া ফুলের জ্যোতি
কেউ দিতেছে আত্মাহুতি মূল না জেনে ॥

প্রেমরস চিনে না যারা আমার মতো কর্মপোড়া
করিম কয় রসিক ছাড়া বোঝে না অন্যে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *